July 30, 2026, 12:45 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার-সীমান্ত পথে মাদক আনতে গিয়ে পালাল চোরাকারবারীরা

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার

অনলাইন ডেস্ক │ কক্সবাজার │ শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে পালংখালী বিওপি’র টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। রাত ১টার দিকে মিয়ানমার থেকে দুই ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করে। তাদের একজনের কাঁধে কালো রঙের ব্যাগ ছিল। টহল দল কাছে যেতেই তারা দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর নীল রঙের বায়ুরোধী ৫ প্যাকেটে মোট ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পলাতক চোরাকারবারীদের ধরতে চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,
“পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে থেকে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা