June 5, 2026, 7:06 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

উখিয়ায় বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

শাকুর মাহমুদ চৌধুরী

 

মিয়ানমার সীমান্ত অতিক্রমকালে বিজিবির টহলদল আটক করে দুই মাদক কারবারিকে

শাকুর মাহমুদ চৌধুরী – স্টাফ রিপোর্টার

তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার প্রকাশ

কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি আটক হয়েছে। ঘুমধুম রেজুআমতলী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হাঙ্গর ঘোনা এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন— মোঃ শফি (৭০) ও মোঃ জিয়াবুল হক (১৫), দুজনই বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর বাসিন্দা। তাদের সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে বিজিবি সদস্যরা ১৬,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় রাজনৈতিক নেতা ও সীমান্তবাসীর মতে, ৩৪ বিজিবির কঠোর ভূমিকা সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আস্থা ফিরিয়ে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা