June 5, 2026, 7:02 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

উখিয়ায় জামায়াতের লিফলেট বিতরণে জনসম্পৃক্ত প্রচারণা

শাকুর মাহমুদ চৌধুরী

শাকুর মাহমুদ চৌধুরী

১৩ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উখিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) উখিয়া সদর এলাকায় এ প্রচারণার নেতৃত্ব দেন দলটির স্থানীয় নেতা ও সাংবাদিক নুর মোহাম্মদ শিকদার।

এ সময় কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও উখিয়া-টেকনাফ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর পক্ষে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের লিফলেট হাতে হাতে বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা মনাজের আহসান, নুরুল হক, হাফেজ জয়নালসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। তারা উখিয়া সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দোকানিদের হাতে লিফলেট তুলে দেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নেতারা বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ অংশগ্রহণ ও জনগণের সমর্থনের মাধ্যমে তারা পরিবর্তনের আশা দেখছেন।

প্রচারণা ঘিরে স্থানীয় এলাকাজুড়ে প্রাণচাঞ্চল্য ও আগ্রহ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা