June 5, 2026, 7:04 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে র‌্যাব-১৫ অধিনায়ক

মাহবুব আলম মিনার

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে র‌্যাব-১৫ অধিনায়ক

২২ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
📍মাহবুব আলম মিনার| কক্সবাজার

আসন্ন জাতীয় নির্বাচন ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কক্সবাজারের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সদর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় অধিনায়ক র‌্যাব-১৫ সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, মানব পাচার ও অপহরণ রোধ, সন্ত্রাস দমন কার্যক্রম এবং পর্যটন এলাকার নিরাপত্তা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন,

> “র‌্যাব-১৫ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কক্সবাজারকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে র‌্যাব নিরলসভাবে কাজ করছে।”

 

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা র‌্যাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং গণমাধ্যম ও র‌্যাবের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালন রোধ, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে বসবাস নিয়ন্ত্রণ ও অপহরণ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সভা শেষে র‌্যাব-১৫ অধিনায়ক বলেন,

> “আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব রাজনৈতিক নেতা-কর্মী ও জনগণের সহযোগিতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। মিডিয়া আমাদের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অংশীদার, তাই তাদের সহযোগিতা আমরা সর্বদা প্রত্যাশা করি।”

সভা শেষে র‌্যাব কর্মকর্তারা সাংবাদিকদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা