June 5, 2026, 8:34 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

বান্দরবানে বিতর্কিত শিক্ষা কর্মকর্তার বদলি বাতিলে পিসিসিপির স্মারকলিপি

Reporter Name

রমজান আলী, বান্দরবান প্রতিনিধি। ২ ডিসেম্বর ২০২৫

বান্দরবানে সদ্য বদলিকৃত বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীনের বদলি আদেশ বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। এ দাবিতে শনিবার (১ ডিসেম্বর) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

বিকাল ৩টার দিকে সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীনের নেতৃত্বে জেলা সি. সহসভাপতি জমির উদ্দীন, সহসভাপতি জানে আলমসহ নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন।

পিসিসিপির অভিযোগ—জসীম উদ্দীনের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক, প্রতারণা, নারী ও শিশু নির্যাতন মামলা, আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত কর্মকর্তাকে বান্দরবানের মতো সংবেদনশীল জেলায় পাঠানো শাস্তিমূলক বদলির অপসংস্কৃতির জঘন্য উদাহরণ বলে দাবি করেন তারা।

সংগঠনের নেতারা বলেন, “অভিযোগপ্রাপ্ত এমন একজন কর্মকর্তাকে শিক্ষাপ্রশাসনের দায়িত্বে নিয়োগ দিলে জেলার শিক্ষাব্যবস্থা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা ঝুঁকিতে পড়বে। এটি বান্দরবানবাসীর প্রতি চরম অবমাননা।”

তারা সতর্ক করে বলেন, দ্রুত সিদ্ধান্ত না বদলালে ছাত্রসমাজ, শিক্ষক-অভিভাবক ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি, জেলা শিক্ষা অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনে নামবে পিসিসিপি।

স্মারকলিপিতে সংগঠনটি পাঁচ দফা দাবি জানিয়েছে—

জসীম উদ্দীনের বদলি আদেশ বাতিল

শাস্তিমূলক বদলির নামে পার্বত্য জেলাকে অপমান বন্ধ

বদলি ও নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত

অভিযোগ নিষ্পত্তির আগ পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব থেকে বিরত রাখা

ভবিষ্যতে শাস্তিমূলক বদলি থেকে বান্দরবানের নাম বাদ রাখার নিশ্চয়তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা