June 5, 2026, 8:33 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

ধানের শীষে ভোট দেওয়ায় মহিলারা নির্যাতিত হয়েছিলেন— দাবি খায়রল কবির খোকনের

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী  ১ ডিসেম্বর ২০২৫

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার কারণে নরসিংদীতে মহিলাদের ওপর যুবলীগ–ছাত্রলীগের সন্ত্রাসীরা ধর্ষণ ও নির্যাতন চালিয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রল কবির খোকন। তিনি বলেন, “আওয়ামী লীগ আমলে মহিলাদের কোনো মানসম্মান ছিল না। আমাদের মা-বোনেরা ছাত্রলীগ–যুবলীগের হাতে কীভাবে নির্যাতনের শিকার হয়েছেন— তা দেশবাসী দেখেছে।”

রোববার (৩০ নভেম্বর) বিকালে নরসিংদীর মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা মহিলা দলের আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

খোকন আরও বলেন, ২০০৮ সালের ‘পাতানো নির্বাচনের’ মাধ্যমে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা দখল করেন, এরপর দেশজুড়ে খুন–গুম, হামলা-মামলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের মাধ্যমে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়।

সমাবেশে তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান। পরে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে আয়োজিত এই নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন—
কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সদর উপজেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদসহ নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা