July 31, 2026, 1:01 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Reporter Name

মোহাম্মদ নুর | ২৯ জুলাই ২০২৬

‎বুধবার (২৯ জুলাই) শিশুটিকে উদ্ধার সহ অপহরনকারী মো. জাকারিয়া প্রকাশ জকরিয়া (৩৭)কে আটক করে কক্সবাজার জেলা পুলিশ।

‎এই ঘটনায় বিকেল সাড়ে তিনটার দিকে কক্সবাজার জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)জাহিদুর রহমান সাংবাদিকদের জানান,
‎গেলো ২২ জুলাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকার মো. জুনায়েদ ও পারমিন আরা দম্পতির ৫ বছরের শিশু সন্তান রহমত আলীকে অপহরণ করা হয়।অপহরণের পর শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে একটি ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে এবং ভিকটিমের পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পুলিশকে না জানিয়ে তিনলাখ বিশ হাজার টাকা দিয়ে শিশুটিকে উদ্ধার করে।পরে বুধবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণকারী জাকারিয়া কে আটক করে।

‎এদিকে প্রেস ব্রিফিং এ উপস্থিত থাকা শিশুটির বাবা মো:জুনায়েদ জানান,অপহরণকারীরা ফোন করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবী করে পরে কুতুপালং বাজারে গিয়ে কয়েকটি নগদ নাম্বারে টাকা পাঠিয়ে তার শিশু রহমত আলীকে উদ্ধার করে।

‎অন্যদিক ​অপহরণ চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযানের পাশাপাশি উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারে হেফাজতে রাখা হয়েছে এবং আটক আসামী রোহিঙ্গা জাকারিয়াকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা