July 30, 2026, 12:54 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

উখিয়ায় সম্পত্তির লোভে নাতিদের হাতে বৃদ্ধ দাদার ওপর বর্বর হামলা, বসতভিটা তছনছ

Reporter Name

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ। ২৫ মার্চ ২০২৬

সম্পত্তি লিখে না দেওয়ায় হামলা, গাছপালা কেটে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি, আহত বৃদ্ধ ও তার ছেলে। কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী পাড়ায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিজের নাতিদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন ৮২ বছর বয়সী এক বৃদ্ধ। বসতবাড়ি ভাঙচুর, গাছপালা নিধন এবং মারধরের অভিযোগ এনে তিনি উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তুলাতলী পাড়ার বাসিন্দা কবির আহমদ প্রকাশ মনু মিস্ত্রি (৮২) তার দুই নাতি রফিক উদ্দিন (২৬) ও গিয়াস উদ্দিন (২৪)-এর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

বৃদ্ধের অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় দ্রব্যে আসক্ত এবং অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা প্রায়ই দাদার বসতভিটার জমি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার বিবরণে বলা হয়, গত ২৪ মার্চ দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা বৃদ্ধের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং বসতভিটার ১৫টি কলা গাছ, ৫টি আকাশমনি গাছ, ২টি বরই গাছ ও ২টি আম গাছসহ বিভিন্ন গাছ কেটে ফেলে। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বৃদ্ধ কবির আহমদ বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার বুকে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে তার গলা চেপে ধরা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসেন তার ছেলে আব্দুল আলম। তাকেও মারধর করে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা সম্পত্তি লিখে না দিলে আরও মারধর ও হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

এ বিষয়ে উখিয়া থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ধরনের পারিবারিক সহিংসতা ও বৃদ্ধ নির্যাতনের ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা