July 30, 2026, 12:35 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

আসন্ন রাজাপালং ইউপি নির্বাচন: ৫নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছেন সমাজসেবক ডা. মোহাম্মদ আমিন

Reporter Name

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া (কক্সবাজার)। ৬ মার্চ ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৫নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, পল্লী চিকিৎসক ও আইটিএন নিউজ বিডি ডটকমের উপদেষ্টা ডা. মোহাম্মদ আমিন।

তিনি দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করেছেন। সততা, নিষ্ঠা, দক্ষতা ও মানবিক গুণাবলীর জন্য স্থানীয় জনগণের কাছে তিনি একজন সাহসী, মেধাবী ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। চিকিৎসক জীবনে তিনি অসংখ্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মানবকল্যাণে কাজ করার অদম্য আগ্রহ থেকেই তিনি দীর্ঘ সময় বিদেশে, বিশেষ করে সৌদি আরবে অবস্থানকালেও মানবসেবামূলক কাজে যুক্ত ছিলেন। নিজের ব্যক্তিগত আয়-উপার্জনের চেয়ে মানুষের উপকার করাকেই তিনি জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে মনে করেন।

মেম্বার প্রার্থী ডা. মোহাম্মদ আমিন বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যদি ৫নং ওয়ার্ডের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ এ ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও সুশৃঙ্খল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব। এলাকার অবহেলিত ও অসহায় মানুষের পাশে সবসময় নিজেকে সম্পৃক্ত রাখব।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসা ও সহযোগিতা থাকলে উন্নয়ন সম্ভব। তাই এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি ৫নং ওয়ার্ডসহ সমগ্র রাজাপালং ইউনিয়নের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও রমজানুল মোবারকবাদ জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানুষের সাথে নিবিড় সম্পৃক্ততার কারণে আসন্ন নির্বাচনে ডা. মোহাম্মদ আমিন একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা