April 19, 2026, 12:21 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

উখিয়া-টেকনাফে ধানের শীষে ভোটের আহ্বান সালাহ উদ্দিনের; স্বাধীনতার প্রশ্নে জামায়াতকে ক্ষমা চাওয়ার দাবি

Reporter Name

শাকুর মাহমুদ চৌধুরী ।  ৪ ফেব্রুয়ারি ২০২৬

উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়া–টেকনাফ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, “শাহজাহান চৌধুরী আমার বড় ভাই। তাঁর নেতৃত্বেই উখিয়া–টেকনাফে প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই।”
তিনি বলেন, রাষ্ট্র গঠনে এ দেশের মানুষ রক্ত দিয়েছে। সেই আত্মত্যাগের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “দেশ আজ ফ্যাসিবাদমুক্ত। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়াকে বন্দিত্ব বরণ করতে হয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। আমিও দীর্ঘদিন আয়নাঘরে বন্দী ছিলাম। এসব ত্যাগ বৃথা যেতে পারে না।”
আগামী নির্বাচনের প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিতে হবে।”
অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন জরুরি। মানুষের জীবনমান উন্নয়ন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই।
এ সময় জামায়াতে ইসলামীর সমালোচনা করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, “তারা স্বাধীনতার বিকৃত ইতিহাস তৈরি করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের বিতর্কিত ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া–টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভাটি সঞ্চালনা করেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা