April 21, 2026, 11:21 am
শিরোনাম :
বান্দরবান মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২ নরসিংদীতে সারা দেশের বন্ধ জুটমিল গুলো চালু করতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

শিক্ষা সফরে আনন্দ ও শেখার মেলবন্ধন: নিদানিয়া নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের দিনভর শিশু পার্ক ভ্রমণ

Reporter Name

মাহবুব আলম মিনার। ৩১ জানুয়ারি ২০২৬

মুনিরা ইসলামিক সেন্টারের উদ্যোগে ৩১ জানুয়ারি ২০২৬ ইং নিদানিয়া নুরানি মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীকে নিয়ে এক আনন্দময় ও শিক্ষামূলক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মেরিন ড্রাইভ সংলগ্ন নিদানিয়া শিশুপার্কে দিনভর আনন্দঘন পরিবেশে সময় কাটায় শিশুরা।
সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। খেলাধুলার পাশাপাশি প্রকৃতি ও সামাজিক পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে শিশুদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
এই শিক্ষা সফরে মুনিরা ইসলামিক সেন্টারের শিক্ষকবৃন্দের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধান ও উৎসাহ প্রদান করেন। আয়োজকদের মতে, নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ, সামাজিক দক্ষতা এবং সৃজনশীলতা বিকাশে এমন শিক্ষা সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, নিদানিয়া নুরানি মাদ্রাসা প্রতি বছরই মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলছে। শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অবদান এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা