August 4, 2026, 2:29 am
শিরোনাম :
লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্র্যাকের উদ্যোগে লামায় ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ আশা সোনারপাড়া ব্রাঞ্চে ২ হাজার ৩শতধিক সদস্য পাচ্ছেন নগদ প্রণোদনা, মিলবে সুদমুক্ত পুনর্বাসন ঋণ ও শতভাগ সঞ্চয় উত্তোলনের সুযোগ লামায় রাবার শ্রমিক অপহরণ, স্বামীকে জীবিত ফেরত চেয়ে স্ত্রীর আকুতি রামুর ঈদগড়ে অভিযানে কামাল ডাকাতের সহযোগী নুরাইয়া গ্রেপ্তার, পলাতক প্রধান অভিযুক্তকে ধরতে তৎপর পুলিশ এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

ব্র্যাকের উদ্যোগে লামায় ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) | ৩ আগষ্ট ২০২৬

বান্দরবানের লামায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ত্রাণ প্যাকেজ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

সোমবার (৩ আগস্ট) দুপুরে লামা থানা সংলগ্ন ব্র্যাক কার্যালয়ে এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের রিজিওন কর্মকর্তা জসিম উদ্দিন, এলাকা ব্যবস্থাপক মোঃ শফিকুল আলম, শাখা ব্যবস্থাপক মোঃ ইসহাকসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগকবলিত পরিবারগুলোর কষ্ট লাঘবে ব্র্যাকের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
ব্র্যাক সূত্রে জানা যায়, প্রতিটি পরিবারকে ৭ দিনের জন্য ১৪ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি ভাজা মটর/মুগ ডাল, ১ কেজি সুজি, ১ কেজি ফর্টিফাইড বিস্কুট, ১ কেজি পেঁয়াজ, ১০টি ওআরএস, ৫ লিটার বিশুদ্ধ পানি এবং সবজি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য ১ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা ব্র্যাক, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা