June 5, 2026, 4:45 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

বান্দরবানে সকল থানার ওসিদের বদলি জনিত বিদায় সংবর্ধনা

Reporter Name

স্টাফ রিপোর্টার: মোঃ মোর মোরশেদ আলম চৌধুরী

বান্দরবান | ০৬ ডিসেম্বর ২০২৫

বান্দরবান জেলা পুলিশের আয়োজনে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) বদলি জনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে বিদায়ী ওসিদের প্রতি সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। তিনি বিদায়ী অফিসারদের অবদান স্মরণ করে বলেন, “বান্দরবানের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়েছে।”
তিনি আরও বলেন, “আপনাদের সেবা জেলা পুলিশ পরিবার কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। আগামীর কর্মস্থলে সফলতা ও কল্যাণ কামনা করছি।”

পুলিশ সুপার এ সময় পুলিশ সদস্যদের জনসেবায় আরও সহনশীল, ভদ্র ও পেশাদার আচরণ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদায়ী ওসিরা কর্মজীবনের স্মৃতিচারণ, অভিজ্ঞতা এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা