June 5, 2026, 6:28 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

দলের সিদ্ধান্তের অপেক্ষায় জালিয়াপালং—চেয়ারম্যান পদে শ্রমিকনেতা জিশানের নাম আলোচনায়

Reporter Name

উখিয়া (কক্সবাজার), ১৪ ডিসেম্বর ২০২৫ : মাহবুব আলম মিনার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় উঠে এসেছে শ্রমিকনেতা রিদুয়ানুল হক জিশানের নাম। তবে দলীয় নীতিনির্ধারকদের চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় এখনো তার প্রার্থিতা আনুষ্ঠানিক রূপ পায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রমিক অধিকার আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রিদুয়ানুল হক জিশান শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলা সভাপতির দায়িত্ব পালন করছেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তার ভূমিকা তৃণমূল পর্যায়ে পরিচিত হলেও নির্বাচনমুখী রাজনীতিতে তার অবস্থান নিয়ে চলছে নীরব হিসাব–নিকাশ।

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, জালিয়াপালং ইউনিয়নে দলের সাংগঠনিক ভিত্তি ও ভোটব্যাংক বিবেচনায় নতুন মুখের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। সে প্রেক্ষাপটে শ্রমিকভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত জিশানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। তবে প্রার্থী নির্বাচনে দলের ভেতরে একাধিক নাম নিয়ে আলোচনা থাকায় সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন নীতিনির্ধারকরা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূল পর্যায়ে জিশানের গ্রহণযোগ্যতা থাকলেও নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার করতে হলে দলীয় সমর্থন ও সংগঠনের পূর্ণ শক্তি প্রয়োজন হবে। ফলে দলীয় প্রতীক ও আনুষ্ঠানিক মনোনয়ন তার জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, দলীয়ভাবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশনা আসার পরই জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে স্পষ্ট চিত্র পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা