August 6, 2026, 7:53 am
শিরোনাম :
গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমির সাহসী উদ্যোগে প্রাণে বাঁচলেন মৃত্যুাপন্ন প্রসূতি জাতীয় যুবশক্তি কুতুবদিয়া উপজেলা আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিতের দাবি ৬ দিন পর র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযানে ৩ অপহৃত উদ্ধার মুক্তিপণের দাবিতে পাহাড়ে নির্যাতন, অপহরণচক্রের এক সদস্য উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে লামায় জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লামায় এনসিপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক GPMS কর্মপরিকল্পনার আওতায় সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লামায় এনসিপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

নজরুল ইসলাম লামা (বান্দরবান) | ৫ জুলাই ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় মিছিল বের হয়ে লামা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় লামা উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক এনামুল হক রাব্বি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সরই ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মিজানুর রহমান বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।
ফাইতং ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মিজানুর রহমান মিম বলেন, তরুণ সমাজকে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
এনসিপি লামা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।
সদস্য সচিব মো. আব্দুল করিম বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা