August 6, 2026, 7:54 am
শিরোনাম :
গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমির সাহসী উদ্যোগে প্রাণে বাঁচলেন মৃত্যুাপন্ন প্রসূতি জাতীয় যুবশক্তি কুতুবদিয়া উপজেলা আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিতের দাবি ৬ দিন পর র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযানে ৩ অপহৃত উদ্ধার মুক্তিপণের দাবিতে পাহাড়ে নির্যাতন, অপহরণচক্রের এক সদস্য উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে লামায় জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লামায় এনসিপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক GPMS কর্মপরিকল্পনার আওতায় সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় যুবশক্তি কুতুবদিয়া উপজেলা আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিতের দাবি

Reporter Name

কক্সবাজার, ৫ আগস্ট ২০২৬ | মাহবুব আলম মিনার

জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা কুতুবদিয়া উপজেলা শাখার আহ্বায়ক মামুনুর রশিদ মামুন-এর ওপর সংঘটিত হামলার ঘটনায় জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

অভিযোগ রয়েছে, কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের কিছু নেতাকর্মী এই হামলা চালিয়েছে। হামলায় গুরুতর আহত মামুনুর রশিদ মামুনকে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলেও তিনি প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। পরবর্তীতে তাঁকে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে হয়। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর চিকিৎসা কার্যক্রম ব্যাহত করা হচ্ছে এবং প্রয়োজনীয় রেফারাল প্রদানেও বাধা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

জাতীয় যুবশক্তি, কক্সবাজার জেলা মনে করে, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের অংশ হলেও রাজনৈতিক সহিংসতা এবং আহত ব্যক্তির চিকিৎসাসেবায় হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও চিকিৎসা পাওয়ার অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত হওয়া উচিত।

এ ঘটনায় জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের প্রতি জোরালোভাবে নিম্নোক্ত দাবিসমূহ জানাচ্ছে—

– হামলার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে।
– আহত মামুনুর রশিদ মামুনের উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় রেফারাল অবিলম্বে নিশ্চিত করতে হবে।
– চিকিৎসাসেবায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
– হামলার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আহত নেতার সুচিকিৎসা নিশ্চিত করা হয় এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

বিনীত,

জাতীয় যুবশক্তি
কক্সবাজার জেলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা