July 28, 2026, 9:21 am
শিরোনাম :
ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক “আলীকদমে স্কুলছাত্রীর মৃত্যু, এলাকাজুড়ে শোক” কুবিতে সপ্তাহব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

উখিয়ায় লোকালয় থেকে বিরল প্রজাতির বার্মিজ অজগর উদ্ধার

হেলাল উদ্দিন

হেলাল উদ্দিন – উখিয়া প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

কক্সবাজারের উখিয়ায় লোকালয় থেকে বিরল প্রজাতির এক বিশাল বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। পরে অজগরটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে দৌছড়ী বন বিটের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের সদর বন বিটের মুহুরী পাড়া এলাকা থেকে শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রায় ১৫ কেজি ওজন ও ১০ ফুট দৈর্ঘ্যের অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, হঠাৎ লোকালয়ে বিশাল আকৃতির সাপটি দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বন বিভাগে খবর দিলে দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনির নেতৃত্বে একটি টিম গিয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করে।

বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, “স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করি। পরে পরীক্ষা করে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দৌছড়ীর গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।”

বিশেষজ্ঞদের মতে, বার্মিজ অজগর মানুষের জন্য সরাসরি ক্ষতিকর নয়। বরং এরা বনাঞ্চলের বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে এখন প্রায়ই এসব সাপ লোকালয়ে প্রবেশ করছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বড় আকারের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিতে হবে। এতে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা