June 5, 2026, 6:27 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

কক্সবাজার-৪ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল

Reporter Name

ক্সবাজার, শনিবার, ৯ নভেম্বর ২০২৫

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে দলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরিধান করে মশাল মিছিল করেছেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা।

রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝরণা চত্ত্বর মোড়ে অবস্থান নেয়।

এ সময় বিক্ষোভকারীরা জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর মনোনয়ন বাতিল এবং মুহাম্মদ আব্দুল্লাহকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা শাহজাহান চৌধুরীকে ‘আওয়ামী আঁতাতকারী’ আখ্যা দিয়ে নানা স্লোগান দেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীক্ষিত নেতা আব্দুল্লাহকে উপেক্ষা করে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি কখনও আওয়ামী লীগের বিরোধিতা করেননি।
তাদের দাবি, “বৃদ্ধ ও আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা প্রার্থীকে মনোনয়ন দিয়ে ত্যাগী নেতাকে বঞ্চিত করা হয়েছে—এতে আমরা গভীরভাবে হতাশ।”

টেকনাফ পৌর যুবদল নেতা মুহাম্মদ আমিন বলেন, “কক্সবাজার-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহকেই মনোনয়ন দিতে হবে। উখিয়া-টেকনাফে তাঁর গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক ভিত্তি অনেক শক্তিশালী।”

তিনি আরও বলেন, “বিএনপির রাজনীতির কারণে নিজের শিশু সন্তানকে হারিয়েছেন আব্দুল্লাহ। অর্ধশতাধিক মামলার আসামি হয়েও দল ছাড়েননি। দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেও তাঁকে উপেক্ষা করা হয়েছে—এ কারণে আমরা এই বিক্ষোভে নেমেছি।”

মশাল মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা