June 19, 2026, 8:56 am
শিরোনাম :
মুক্তিপণের ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়েও ফেরত মেলেনি এলহামের, ১১ দিন পর মিলল ৫ বছরের শিশুর মরদেহ উখিয়ায় ৩ শতাধিক স্থানীয় পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা সালাহউদ্দিন আহমেদ সাহেবকে শুধু সমালোচনা নয়, প্রশংসাও প্রাপ্য ইসলাম ধর্ম গ্রহণ করায় অপহরণ দুই মাস পর রাঙ্গামাটি সনাতন ঋষি আশ্রম থেকে উদ্ধার নওমুসলিম তরুণী আয়েশা সিদ্দিকা জারা উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা, ৯ বস্তা সার ও ২ জন আটক অসহায় সেজে আশ্রয়, ২ দিন পরে ৩ বছরের শিশুকে অপহরণ; অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, সদর থানার অভিযানে রোহিঙ্গা নারী আটক আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ

উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা, ৯ বস্তা সার ও ২ জন আটক

Reporter Name

 

মোহাম্মদ নুর। ১১ জুন ২০২৬

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি সফল অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা, ৯ বস্তা সার এবং দুইজন আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবা ও সারের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে এসব উদ্ধার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বটতলী গ্রামের মিজানের ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন আসামিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ বস্তা সার উদ্ধার করা হয়।
একই দিনে পালংখালী উচ্চ বিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে একজন আসামিকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে তারা সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করছে বিজিবি। পাশাপাশি উখিয়া ও টেকনাফ সীমান্তে সন্ত্রাস, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজিবির মতে, জনসাধারণের তথ্যভিত্তিক সহযোগিতা সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। :::


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা