August 1, 2026, 8:00 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

হোয়াটসঅ্যাপে ডিসির পরিচয় ভুয়া ব্যবহার—প্রতারণার ফাঁদে না পড়ার আহ্বান

Reporter Name

সোমবার, ৯ ডিসেম্বর ২০২৫। কামাল উদ্দিন জয়

কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নানের ছবি ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ পাওয়ার পর আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।

সোমবার জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ DC Cox’s Bazar–এ প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, জেলা প্রশাসকের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে একটি চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এতে বলা হয়, “এ ধরনের কর্মকাণ্ডে কেউ যেন বিভ্রান্ত না হন। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।”

জানা গেছে, প্রতারণা চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপে জেলা প্রশাসকের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছে। তারা সরকারি পরিচয়কে ব্যবহার করে নানা ধরনের সুবিধা আদায়ের প্রচেষ্টাও চালাচ্ছে বলে অভিযোগ আছে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে—সরকারি কোনো বার্তা, নির্দেশনা বা অনুরোধ কখনোই ব্যক্তিগত নম্বর বা অননুমোদিত মাধ্যমে প্রদান করা হয় না। কেউ যদি এ ধরনের সন্দেহজনক বার্তা পান, তবে তা সম্পূর্ণ উপেক্ষা করার পাশাপাশি প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জনগণকে সতর্ক থেকে প্রতারণার যেকোনো ফাঁদ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা