August 1, 2026, 8:09 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

লামায় চার ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

Reporter Name

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫। মোরশেদ আলম চৌধুরী

লামা (বান্দরবান):
পরিবেশদূষণকারী কার্যক্রম বন্ধে বান্দরবানের লামা উপজেলায় চারটি ইটভাটাকে মোট ৮ লাখ টাকা অর্থদণ্ড করেছেন মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে ফাইতং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, এবিসি-২, বিবিএম, 4MB এবং এসএসবি—এই চারটি ইটভাটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধন), ২০১৯ লঙ্ঘন করায় প্রতিটি ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও তাঁর টিম সহযোগিতা করেন।

অভিযান শেষে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন,
“পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্য করে পরিবেশদূষণকারী কোনো ইটভাটা বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা