August 2, 2026, 10:12 pm
শিরোনাম :
রামুর ঈদগড়ে অভিযানে কামাল ডাকাতের সহযোগী নুরাইয়া গ্রেপ্তার, পলাতক প্রধান অভিযুক্তকে ধরতে তৎপর পুলিশ এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন

র‌্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট

মাহবুব আলম মিনার সম্পাদক। আই টি এন নিউজ

রোববার, ২৩ নভেম্বর ২০২৫

মাহবুব আলম মিনার-সম্পাদক। আই টি এন নিউজ

চট্টগ্রামের সদরঘাট থানার অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. সম্রাট ইসলামকে (১৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৩ নভেম্বর) সকালে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার সম্রাট ইসলাম কক্সবাজারের পেকুয়া থানার মগঘোনা এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, সদরঘাট থানার এজাহারভুক্ত প্রধান আসামি পশ্চিম শাকপুরা এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে র‌্যাব-৭ একটি অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে মো. সম্রাট ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘গ্রেপ্তারকৃত সম্রাটকে র‌্যাব থানায় হস্তান্তর করেছে। পরবর্তী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা