July 28, 2026, 9:51 am
শিরোনাম :
ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক “আলীকদমে স্কুলছাত্রীর মৃত্যু, এলাকাজুড়ে শোক” কুবিতে সপ্তাহব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

রোয়াংছড়িতে গণজোয়ার তুললেন বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি

Reporter Name

স্টাফ রিপোর্টার | মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিংপ্রু জেরির ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বান্দরবান-৩০০ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ১নং রোয়াংছড়ি সদর ও আলেক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ সড়কে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
গণসংযোগকালে সাচিংপ্রু জেরি ভোটারদের খোঁজখবর নেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার কর্মসূচি, গণতন্ত্র পুনরুদ্ধার ও পাহাড়ি অঞ্চলের টেকসই উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নই আমাদের প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রতীক, ব্যানার ও ফেস্টুন নিয়ে গণসংযোগে অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলের সড়ক যোগাযোগ, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও কর্মসংস্থানের সংকট প্রকট আকার ধারণ করেছে। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে সাচিংপ্রু জেরি এসব সমস্যা সমাধানে কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সাচিংপ্রু জেরি নিয়মিত মাঠপর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় সূত্র জানায়, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও ব্যাপক জনসংযোগ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা