July 31, 2026, 3:16 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

মায়ানমারে পাচারের আগে রামুতে ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২

Reporter Name

মাহবুব আলম মিনার। রামু (কক্সবাজার), ৩০ জুন ২০২৬

কক্সবাজারের রামুতে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সার বহনকারী মিনি ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব সার জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মিনি ট্রাকে করে রামু থেকে কুতুপালং হয়ে মায়ানমারে ইউরিয়া সার পাচারের চেষ্টা চলছে। খবর পাওয়ার পর রামু ও উখিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বিজিবির একটি বিশেষ টহলদল মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি সন্দেহভাজন মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালক মো. সৈয়দ করিম (২৮) ও তার সহযোগী মো. জাহেদ (২৫) ইউরিয়া সারের বৈধ কাগজপত্র রয়েছে বলে দাবি করলেও কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
পরে ট্রাকটি তল্লাশি করে প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেন, সারগুলো প্রথমে কুতুপালং বাজারে মজুদ রাখা হতো। পরে পর্যায়ক্রমে সীমান্ত দিয়ে মায়ানমারের অভ্যন্তরে পাচার করা হতো।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা