July 31, 2026, 4:52 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

ভুয়া লবণ চাষী সমিতির নামে ৩০ লাখ টাকা আত্মসাৎ, বিসিকের সুপারিশে লবণ আমদানির অভিযোগ

Reporter Name

মাহবুব আলম মিনার | কক্সবাজার ১৯ জানুয়ারি ২০২৬

কক্সবাজারের চৌফলদণ্ডী, ভারুয়াখালী ও খুরুশকুল ইউনিয়নের হাজারো লবণ চাষীর কাছ থেকে ভুয়া সমিতির নামে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তথাকথিত কিছু নেতার বিরুদ্ধে। “লবণ চাষী কল্যাণ সমিতি” নামে একটি অরেজিস্ট্রিকৃত সংগঠনের ব্যানারে প্রায় ৬ হাজার মানুষের কাছ থেকে ৩০ লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, চৌফলদণ্ডী ইউনিয়ন থেকে প্রায় ৩ হাজার ৫০০ জন, ভারুয়াখালী ইউনিয়ন থেকে ১ হাজার ৫০০ জন এবং খুরুশকুল ইউনিয়ন থেকে ১ হাজার জনের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে আদায় করা হয়। সদস্য ভর্তি ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার নাম করে এলাকায় নিয়োজিত কিছু এজেন্টের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়।
স্থানীয় লবণ চাষীরা জানান, লবণ চাষীদের জন্য ঋণ প্রদান, পলিথিন সরবরাহসহ বিভিন্ন সহায়তার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কেউ কোনো সুবিধা পাননি। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, উক্ত সমিতিটির কোনো ধরনের সরকারি রেজিস্ট্রেশন নেই।
অভিযোগে আরও বলা হয়, অর্থ আদায়ের পর এসব তথাকথিত নেতা এখন বিসিকের সঙ্গে যোগসাজশে লবণ আমদানির জন্য সুপারিশ আদায় করেছেন, যা দেশীয় লবণ শিল্প ও চাষীদের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে সম্মুখ সারীর জুলাই যুদ্ধা শাহাব উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের বিষয়ে প্রমাণসহ মাননীয় বিসিক চেয়ারম্যানের সঙ্গে আলোচনা চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে ভুক্তভোগী লবণ চাষীরা ন্যায়বিচার ও প্রতিকার পাবেন।
ইনশাআল্লাহ, শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা