August 1, 2026, 8:32 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

বিসিকে বে-অটো রাইস মিলে অনিয়ম—ওজনে কম, নিম্নমানের চাল; পরিচালকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা

এইচ এম এরশাদ - প্রধান উপদেষ্টা আই টি এন নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

এইচ এম এরশাদ | প্রধান উপদেষ্টা আই টি এন নিউজ

কক্সবাজারের লিঙ্ক রোড বিসিক এলাকায় বে-অটো রাইস মিলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় অভিযানে মিল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সরকারি নিয়ম অনুযায়ী উন্নতমানের চাল প্রক্রিয়াজাত করে ভিটামিন মিশ্রণসহ ৩০ কেজি বস্তাভর্তি করার শর্ত থাকলেও মিল পরিচালক শাহাদাত হোসেন ও তাঁর উপভাড়াটিয়া রোমান নিয়ম অমান্য করে ওজনে কম এবং নিম্নমানের চাল বস্তাভর্তি করে ট্রাকযোগে পরিবহনের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন তথ্য গোপনে পেয়ে প্রশাসন অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে ভোক্তা অধিকার অধিদফতরের কর্মকর্তা ও আনসার সদস্যদের নিয়ে গুদামে অভিযান চালানো হয়। এসময় বস্তায় ওজনে ঘাটতি, ভিটামিন মিশ্রণ না থাকা এবং নিম্নমানের চাল ভরার প্রমাণ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানকারীরা মিলের সামনে পৌঁছালে মিলের বেশিরভাগ কর্মচারী পালিয়ে গেলেও পরিচালকের পক্ষে উপস্থিত থাকা গিয়াস উদ্দিন স্বীকার করেন যে ডিলার—সংশ্লিষ্ট সরকারি শর্ত ভঙ্গ হয়েছে। পরে তাঁর কাছ থেকে ভবিষ্যতে এমন অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা