April 19, 2026, 10:44 am
শিরোনাম :
মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি উখিয়া সদর শাখার নতুন কমিটি গঠন

Reporter Name

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া (কক্সবাজার)। ২১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উখিয়া সদর শাখার নবনির্বাচিত কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) উখিয়ার একটি স্থানীয় হোটেলে আয়োজিত এক সভায় সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি মনোনীত করা হয়। আনুষ্ঠানিকভাবে শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে লাইফ ড্রাগ হাউসের স্বত্বাধিকারী ঈসমাইল সভাপতি এবং পপুলার ফার্মেসীর স্বত্বাধিকারী মিথুন মল্লিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিন, সহ-সভাপতি বিকাশ বড়ুয়া, অর্থ সম্পাদক রেজাউল করিম (করিম মেডিকো) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ ইকবাল (এ্যানি মেডিকো) নির্বাচিত হন।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ও পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম কাশেম, উখিয়ার স্থানীয় সাংবাদিক নেতা নুর মোহাম্মদ সিকদারসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।
সভায় বক্তারা বলেন, ওষুধ ব্যবসায়ীদের পেশাগত মর্যাদা রক্ষা, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উখিয়ায় স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন ও জনগণের নিরাপদ ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে সমিতি আরও সক্রিয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

নবনির্বাচিত সভাপতি ইসমাইল ও সাধারণ সম্পাদক মিথুন মল্লিক তাদের বক্তব্যে বলেন, সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সমিতির সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উখিয়ায় কেমিস্ট ও ড্রাগিস্টদের একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা