July 28, 2026, 9:27 am
শিরোনাম :
ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক “আলীকদমে স্কুলছাত্রীর মৃত্যু, এলাকাজুড়ে শোক” কুবিতে সপ্তাহব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

পর্যটকদের জন্য সুখবর: শর্তসাপেক্ষে খুলে দেওয়া হলো দেবতাখুম

Reporter Name

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড় ধসের কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে (২১ জুলাই) পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন চারটি বাধ্যতামূলক শর্ত আরোপ করেছে।
সোমবার (২০ জুলাই) রাত ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি তৈরি হওয়ায় গত ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম সাময়িকভাবে পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতির উন্নতি এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় ২১ জুলাই থেকে শর্তসাপেক্ষে পর্যটন কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হয়েছে।
প্রশাসনের চারটি শর্ত
কচ্ছপতলী বাজারের পর কোনো পর্যটকবাহী যানবাহন (বাইক, চাঁদের গাড়ি, ব্যক্তিগত গাড়ি) যেতে পারবে না। সেখান থেকে প্রায় ৫ কিলোমিটার পথ হেঁটে অথবা নৌপথে যেতে হবে।
নৌপথে চলাচলের সময় প্রত্যেক পর্যটকের জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক।
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের নির্দেশনা মেনে চলতে হবে এবং নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত বা পাহাড় ধসের ঝুঁকি দেখা দিলে প্রশাসন পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করতে পারবে।
প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারিত শর্তগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা