June 15, 2026, 8:12 am
শিরোনাম :
সালাহউদ্দিন আহমেদ সাহেবকে শুধু সমালোচনা নয়, প্রশংসাও প্রাপ্য ইসলাম ধর্ম গ্রহণ করায় অপহরণ দুই মাস পর রাঙ্গামাটি সনাতন ঋষি আশ্রম থেকে উদ্ধার নওমুসলিম তরুণী আয়েশা সিদ্দিকা জারা উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা, ৯ বস্তা সার ও ২ জন আটক অসহায় সেজে আশ্রয়, ২ দিন পরে ৩ বছরের শিশুকে অপহরণ; অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, সদর থানার অভিযানে রোহিঙ্গা নারী আটক আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী

নূরানী শিক্ষায় আলোকিত ভবিষ্যৎ গড়ছে মুনিরাহ ইসলামিক সেন্টার

Reporter Name

মাহবুব আলম মিনার।  ১১ জানুয়ারি ২০২৬

আলহামদুলিল্লাহ, দ্বীনি শিক্ষার প্রসার ও আদর্শ মানবগঠনের প্রত্যয়ে পরিচালিত মুনিরাহ ইসলামিক সেন্টার নূরানী একাডেমি ও হিফয্‌খানার ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৬ শিক্ষাবর্ষের নববর্ষ উপলক্ষে পুরস্কার ও সবক প্রদান অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খল, হৃদয়স্পর্শী ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ২০ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সকল সাধারণ শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা হারুন ছিদ্দীকী তাঁর বক্তব্যে বলেন, “একটি সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষক ও প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও ত্যাগী, সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সন্তানদের পড়ালেখার খোঁজখবর রাখতে হবে এবং অকাল বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে বিরত রাখতে হবে।”
তিনি আরও বলেন, নূরানী শিক্ষার মাধ্যমে শিশুদের ঈমান, আখলাক ও চরিত্র গঠনের যে ভিত্তি তৈরি হয়, তা আজীবন তাদের পথপ্রদর্শক হয়ে থাকে। এমন শিক্ষা ছাড়া সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব নয়।
অনুষ্ঠানে বক্তারা কুরআন ও হাদীসের আলোকে বলেন, যারা সত্য জানে আর যারা জানে না—তারা কখনো সমান হতে পারে না। কুরআন মূলত বিবেকবানদের জন্যই অবতীর্ণ। আর হাদীসে এসেছে, যে ব্যক্তি দ্বীনি শিক্ষা অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, সে ঘরে ফেরার আগ পর্যন্ত আল্লাহর পথেই থাকে। বক্তারা বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে নূরানী শিক্ষার বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, মুনিরাহ ইসলামিক সেন্টার নূরানী একাডেমি ও হিফয্‌খানা দ্বীনি শিক্ষার মানোন্নয়নে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা মুহিব্বুল্লাহ, প্রধান অতিথি মাওলানা হারুন ছিদ্দীকী, সাবেক খতিব মাওলানা আলী মুর্তাজা, বিশিষ্ট সমাজসেবক বোরহান উদ্দিন ও ফরিদুল আলম, হাফেজ সৈয়দ নূর, হাফেজ মাওলানা সরওয়ার কামাল, নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা জাহেদ উল্লাহ, হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন আলতাফি, হাফেজ মাওলানা মাহমুদ হাসান রাগিব, হাফেজ মৌলানা আব্দুল্লাহ, মাদ্রাসাতুর রিসালার পরিচালক মাওলানা মো. খুবায়েব, সাংবাদিক মাহবুব আলম মিনার, প্রবাসী তরুণ সমাজসেবক আমজাদ হোসেনসহ আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা