July 31, 2026, 2:05 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

 টেকনাফে বিজিবি-র‌্যাব-সিপিসি যৌথ অভিযানে তিন মানব পাচারকারী গ্রেফতার, ৮৪ জন উদ্ধার

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার

২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

টেকনাফ, কক্সবাজার: দেশের সীমান্ত সুরক্ষা ও মানব পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি বিজিবি-এর আভিযানিক দল র‌্যাব এবং সিপিসি-এর সাথে সমন্বয় করে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মানব পাচারকারীদের একটি চক্রকে গ্রেফতার করার পাশাপাশি বিপুলসংখ্যক ভূক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ১৮০০ ঘটিকা থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ রাত ২০০০ ঘটিকা পর্যন্ত টানা ২৬ ঘণ্টা টেকনাফ উপজেলার কচ্ছপিয়া, বড়ডিল ও রাজারছড়া করাচি গোরামারা পাহাড় এলাকায় বিজিবি-৯, র‌্যাব-১৫ এবং সিপিসি-১ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রসহ তিনজন মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি দেশীয় বন্দুক, ১টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড অ্যামুনিশন।

অভিযানে মানব পাচারের শিকার ৮৪ জন বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়, যার মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ৬৬ জন এফডিএমএন (ফোর্সড ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনালস)। সকলকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হয়েছে।

বিজিবির এ সফল অভিযান প্রমাণ করে দেশের সীমান্ত সুরক্ষা ও মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ঝুঁকি নিয়েও বিজিবি সদস্যরা যে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়। একইসাথে এই অভিযান বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক ভূমিকাকেও সামনে নিয়ে এসেছে।

অস্ত্র, মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশবাসীর সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানব পাচার ও সীমান্ত অপরাধ আরও কার্যকরভাবে দমন করা সম্ভব। তথ্য জানাতে বিজিবির টোল ফ্রি নাম্বার ০১৭৬৯৬০০৫৫৫-এ যোগাযোগ করা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা