July 31, 2026, 3:16 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

টেকনাফে অশ্লীল কনটেন্টে বিতর্কে শারমিন ও স্বামী ফারুক

মাহবুব আলম মিনার

১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

মাহবুব আলম মিনার
কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার শারমিন আক্তার ও তার স্বামী ফারুক ফেসবুকে কনটেন্ট নির্মাণের নামে অশালীন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রায় ৯ মাস আগে শারমিন পরিচালিত ১ লাখ ৫৬ হাজার ফলোয়ারের একটি ফেসবুক পেজ সাইবার সিকিউরিটি ফোর্স টিম ও কাওমি সাইবার টিম ডিজেবল করে দেয়। এ ঘটনার পর ফারুক কিছু সাইবার কর্মীর বিরুদ্ধে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন। এতে সাংবাদিক হাফেজ উসমান শেখ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজিজ উল্লাহর নাম আসে।

স্থানীয়রা জানান, ফারুক ও শারমিন ব্যক্তিগত আইডি থেকে লাইভে এসে অশালীন ভাষা ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ান। এ নিয়ে এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সাংবাদিক হাফেজ উসমান শেখ বলেন, “আমরা শুধু অশ্লীল কনটেন্ট বন্ধের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু ফারুক ও তার স্ত্রী উল্টো আমাদের হুমকি দিয়েছে।”

কক্সবাজারের সাধারণ মানুষ মনে করেন, কনটেন্ট নির্মাণ শিক্ষামূলক ও সমাজসেবামূলক হতে পারে, তবে সামাজিক শালীনতা ও পর্দা মেনে তা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা