July 31, 2026, 2:40 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

ঘুমধুমে সাংবাদিক আজিজ’র ওপর হামলার চেষ্টা: পুলিশের উপস্থিতিতে পালিয়ে গেছে বহিষ্কৃত নেতা

Reporter Name

মোহাম্মদ নুর। ২৬ মার্চ ২০২৬

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বেতবুনিয়া বাজারে প্রকাশ্যে সাংবাদিকের ওপর সঙ্ঘবদ্ধ হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে মিজানুল বশরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনের আলোতে, যেখানে উপস্থিত ছিল আজিজুল হকের সন্তানরা ও সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক আজিজুল হক রানা বাজারে অবস্থানকালে হঠাৎ করে মিজানুল বশর অতর্কিত হামলার উদ্দেশ্যে তার দিকে তেড়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে সাংবাদিক আজিজ আত্মরক্ষার্থে নিকটস্থ একটি দোকানের ভেতরে আশ্রয় নেন। তবে সেখানেও থেমে থাকেনি অভিযুক্ত,  অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা চিৎকার করে দিকবেদিক ছুটে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাংবাদিক আজিজ তাৎক্ষণিকভাবে পুলিশ ও সহকর্মীদের বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মিজানুল বশর সেখান থেকে পালিয়ে যায়।

সাংবাদিক আজিজুল হক রানা জানান, এলাকায় জুয়া বন্ধে ভূমিকা রাখার কারণে ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত কমিটির সভাপতি মিজানুল বশর তার ওপর এ হামলার চেষ্টা চালিয়েছে। পুলিশের সহায়তায় তিনি নিরাপদে উদ্ধার হয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা