July 31, 2026, 2:05 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

ঘুমধুমে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, তিন পাচারকারী আটক

হেলান উদ্দিন

হেলাল উদ্দিন – উখিয়া

শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫| আই টি এন নিউজ

★ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে।

★এসময় তিন মাদক পাচারকারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

★আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিস্তারিত সংবাদ

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। অভিযানে তিন মাদক পাচারকারীকে আটক করেছে ঘুমধুম বিওপি’র জোয়ানরা।

বিজিবি জানায়, ১২ সেপ্টেম্বর ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মন্ডলপাড়া এলাকায় টহল জোরদার করা হয়। এসময় মিয়ানমার দিক থেকে আসা তিনজনকে আটক করে বিজিবি। তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলো—মো. হাসান (২৫), এনাম করিম (২৫) ও মো. আয়াস (২১)।

অভিযান সম্পর্কে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ঘুমধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল হাসান আযাদ বলেন, সাম্প্রতিক সময়ে বিজিবির তৎপরতায় সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে সফলতা এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আটক তিন পাচারকারীকে ইয়াবাসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা