August 1, 2026, 8:01 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

শীলখালীতে সিএনজি করে ইয়াবা পাচারের সময় ১০ হাজার ইয়াবাসহ চালক আটক

মাহবুব আলম মিনার - সম্পাদক আই টি এন নিউজ

২৮ নভেম্বর ২০২৫।  মাহবুব আলম মিনার সম্পাদক আই টি এন নিউজ

শীলখালী সিএনজি করে ইয়াবা পাচারের সময় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক চালককে আটক করেছে ৬৪ বিজিবি। শুক্রবার সন্ধ্যায় শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে বাহিনীটি। গ্রেফতারকৃত চালকের নাম মোহাম্মদ শফিক (২৩)। তিনি টেকনাফ থানার পুরান পল্লানপাড়া এলাকার মো. ইউনুছের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন—অদ্য ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি শুরু করা হয়। এ সময় চালকের সিটের নিচে লুকিয়ে রাখা এক কাট (১০,০০০ পিস) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিক স্বীকার করেছে যে, সাবরাং এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দেওয়ার জন্য তাকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও জানান, মাদক সরবরাহকারী ও তাদের সহযোগীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা, জব্দকৃত সিএনজি এবং গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের পর টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় সাফল্য দেখিয়ে আসছে। এসব অভিযানে টেকনাফ-উখিয়াবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা ফিরেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা