August 1, 2026, 5:57 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

উখিয়ায় ৬৪ বিজিবি’র হাতে ১০,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

Reporter Name

২৩ জানুয়ারি ২০২৬। মাহবুব আলম মিনার

গ্রেফতারকৃত আসামি শিয়ালীপাড়া গ্রামের বাসিন্দা মোঃ নাসির উদ্দিন এর ছেলে ওবাইদুল কাদের নয়ন (২৩)।

শুক্রবার (২৩ জানুয়ারি) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অদ্য শুক্রবার (২৩ জানুয়ারি) তারিখ আনুমানিক ১৬৪০ ঘটিকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক শিয়ালীপাড়া নামক স্থান দিয়ে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে ০১ জন বাংলাদেশী নাগরিককে প্রবেশ করতে দেখা যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল ওবাইদুল কাদের নয়ন (২৩), পিতা-মোঃ নাসির উদ্দিন, গ্রাম-শিয়ালীপাড়া, ডাকঘর-বালুখালী, থানা-উখিয়া, জেলা-টেকনাফকে সন্দেহ মনে হলে তাকে তল্লাশীর জন্য কাছে ডাকলে সে দৌড়িয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দলের সদস্যরা দৌড়ে তাকে আটক করে এবং তার হাতে থাকা ০১ কার্ট অর্থাৎ ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে। উক্ত ব্যক্তিকে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। মাদকবিরোধী এ সকল অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীদের ভিতর স্বস্তি ও আস্থা ফিরিয়ে দিতে সদা প্রস্তুত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা