শাকুর মাহমুদ চৌধুরী- স্টাফ রিপোর্টার (২০ সেপ্টেম্বর ২০২৫)
কক্সবাজারের উখিয়া-টেকনাফ মহাসড়কে দ্রুতগামী বেপরোয়া টমটমের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন সংবাদকর্মী আবদুল লতিফ বাচ্চুর শ্রদ্ধেয় বড়ভাই আবদুল মান্নান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এ সময় একটি নিয়ন্ত্রণহীন টমটম তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
আহত আবদুল মান্নান রাজাপালং ইউনিয়নের উখিয়া উপজেলা অফিস সংলগ্ন এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি সহজ-সরল ও সাদামনের একজন মানুষ হিসেবে এলাকায় পরিচিত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তারা আবদুল মান্নানের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, উখিয়া-টেকনাফ মহাসড়কে প্রতিনিয়ত বেপরোয়া গতির কারণে ছোট বড় নানা দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তায় যথাযথ নজরদারি ও সচেতনতা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল।
মহান আল্লাহ তায়ালা যেন গুরুতর আহত আবদুল মান্নানকে দ্রুত আরোগ্য দান করেন, এ প্রার্থনা করেছেন তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।