April 20, 2026, 12:38 am
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

টেকনাফে চেকপোস্টের পাশের সড়কপথে ৩০ লিটার চোলাই মদসহ যুবক আটক

বিশেষ প্রতিবেদক টেকনাফ

২৯ নভেম্বর ২০২৫।  বিশেষ প্রতিবেদক টেকনাফ

টেকনাফে চোলাই মদ পাচারের সময় যুবক আটক

টেকনাফের দমদমিয়া চেকপোস্টের বিপরীত দিকের সড়কপথ দিয়ে পাচারের চেষ্টাকালে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর নিয়মিত তল্লাশি অভিযানে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি সংলগ্ন সড়কপথ দিয়ে মাদক পাচারের প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে তল্লাশি ও অতিরিক্ত টহল জোরদার করা হয়। রাত ৮টার দিকে এক ব্যক্তি চেকপোস্টের আগে একটি যানবাহন থেকে নেমে পাহাড়ি ঢাল বেয়ে সীমান্ত রেঁস্তোরার পেছন দিক দিয়ে মদ পাচারের চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা কৌশলগতভাবে অভিযান চালিয়ে তাকে ৩০ লিটার চোলাই মদসহ আটক করে। তবে তার সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

আটক ব্যক্তির পরিচয়

নাম: মো. আতাউল্লাহ (২২)

পিতা: সালেহ আহমেদ

গ্রাম: দমদমিয়া (৯নং ওয়ার্ড)

পোস্ট: রঙ্গীখালী

থানা: টেকনাফ

জেলা: কক্সবাজার

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মানব ও মাদক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা শেষে মাদক দ্রব্য ও আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা