June 13, 2026, 10:47 am
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণ করায় অপহরণ দুই মাস পর রাঙ্গামাটি সনাতন ঋষি আশ্রম থেকে উদ্ধার নওমুসলিম তরুণী আয়েশা সিদ্দিকা জারা উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা, ৯ বস্তা সার ও ২ জন আটক অসহায় সেজে আশ্রয়, ২ দিন পরে ৩ বছরের শিশুকে অপহরণ; অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, সদর থানার অভিযানে রোহিঙ্গা নারী আটক আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ

মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবর গুজব: জামায়াতের স্পষ্ট বক্তব্য

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫

ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে তুমুল আলোচনা চলছিল। অবশেষে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, এ খবর সম্পূর্ণ গুজব এবং ভুল ব্যাখ্যার ফল।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে বিভিন্ন পোস্টে দাবি করা হয়—মিজানুর রহমান আজহারি নাকি ঢাকা-৫ আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে অস্বীকার করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের।

তিনি বলেন, “মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি সম্পূর্ণ গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।”
তিনি আরও আহ্বান জানান—যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা নিয়ে ভুয়া তথ্য না ছড়ানো এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুপুর থেকেই আজহারিকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দেখা যায়। অনেকে অনানুষ্ঠানিক সূত্র ধরে নিয়ে লিখছিলেন যে তিনি এ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী। তবে জামায়াতের ব্যাখ্যা– এসব তথ্যের কোনো ভিত্তি নেই।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকা-৫ আসনটি নিয়ে জামায়াতের ভেতরে নতুন প্রার্থী দেওয়ার বিষয়ে নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনা করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। ইতোমধ্যে কামাল হোসেন নামের একজন নেতা এলাকায় সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন।

দলটির স্পষ্ট ব্যাখ্যার পর আজহারিকে ঘিরে ছড়িয়ে পড়া আলোচনার ইতি টানল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা