June 13, 2026, 9:25 am
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণ করায় অপহরণ দুই মাস পর রাঙ্গামাটি সনাতন ঋষি আশ্রম থেকে উদ্ধার নওমুসলিম তরুণী আয়েশা সিদ্দিকা জারা উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা, ৯ বস্তা সার ও ২ জন আটক অসহায় সেজে আশ্রয়, ২ দিন পরে ৩ বছরের শিশুকে অপহরণ; অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, সদর থানার অভিযানে রোহিঙ্গা নারী আটক আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ

উখিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন: নিরাপদ বাংলাদেশ গড়তে সকলের ঐক্যের আহ্বান শাহজাহান চৌধুরীর

হেলাল উদ্দিন

হেলাল উদ্দিন, উখিয়া প্রতিনিধি।

প্রকাশ  ১৬ নভেম্বর ২০২৫

উখিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সদস্য সংগ্রহ–নবায়ন কার্যক্রমের টিম প্রধান সেলিনা সুলতানা নিশীতা।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “নতুন সদস্য অন্তর্ভুক্তি ও পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে জাতীয় নির্বাচন—এ সময় তৃণমূল পর্যন্ত দলের ঘর গোছানো ছাড়া বিকল্প নেই।”
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনার আহ্বান জানান।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উখিয়া–টেকনাফে সড়ক, স্থলবন্দর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু উন্নয়ন বিএনপি আমলে হয়েছে। গত ১৭ বছরে দুর্নীতি ও লুটপাট ছাড়া কিছুই হয়নি। বিএনপি ক্ষমতায় এলে বৈধ কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন ও কৃষকদের সহায়তার জন্য গবেষণা বাড়ানো হবে।

প্রধান বক্তা সেলিনা সুলতানা নিশীতা বলেন, দলের ভিতর থেকে চাঁদাবাজি বা টেন্ডারবাজিতে জড়িত কেউ যেন নতুন সদস্য সংগ্রহ বা নবায়নে অংশ নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যারা নির্যাতন, হামলা, গুম ও খুনের শিকার হয়েছেন—তাদের অগ্রাধিকার দিয়ে সদস্য ফরম সরবরাহ করতে হবে। দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেয়।
বক্তব্য শেষে প্রতীকীভাবে সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়। বিএনপি নেতারা ২০ টাকা ফি দিয়ে নবায়ন করেন। দীর্ঘ সময় পর এমন উৎসবমুখর পরিবেশে কর্মসূচি আয়োজন করায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা