June 5, 2026, 8:40 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

চকরিয়ায় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

মোরশেদ আলম চৌধুরী

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

কক্সবাজার, ১ অক্টোবর ২০২৫ (বুধবার)

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানার প্রেসনোট সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘী লামা–আলীকদম রোডের শেষ সীমান্ত এলাকায় ৮–৯ জনের একটি ডাকাত দল গাছ ফেলে সড়ক অবরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এসময় তারা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর ও যাত্রীদের মারধর করে। স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মহাসড়কের পাশের গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে এসআই জাকির হোসেন বাদী হয়ে চকরিয়া থানায় মামলা (নং–৫০, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫) দায়ের করেন।

এরপর ১ অক্টোবর পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন এর নির্দেশে অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই সোহরাব সাকিব, এসআই আরকানুল ইসলাম, এএসআই খলিলুর রহমান, এএসআই জুয়েল বড়ুয়া, এএসআই আনোয়ার হোসেন ও এএসআই আলাউদ্দিনের সমন্বয়ে ফাঁসিয়াখালী ও উচিতার বিল পাহাড় এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—
১। মোঃ ওমর ফারুক (২৮), পিতা- শহরমুল্লুক, অচিতার বিল, ফাঁসিয়াখালী, চকরিয়া।
২। মোঃ জিসান (১৯), পিতা–মোঃ ফয়েজ, অচিতার বিল, ফাঁসিয়াখালী, চকরিয়া।
৩। জসিম উদ্দিন ওরফে বার্মাইয়া জসিম (২৬), পিতা–জাকের আহমেদ, অচিতার বিল, ফাঁসিয়াখালী, চকরিয়া।
৪। মোঃ মোবারক (২৫), পিতা–নজরুল ইসলাম, মুসলিম নগর, ফাঁসিয়াখালী, চকরিয়া।

অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, একটি দেশীয় তৈরী পাইপগান, একটি তাজা কার্তুজ, পাঁচটি দা ও রামদা উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা