June 5, 2026, 7:47 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

উখিয়ায় অভিনব কায়দায় ইয়াবা পাচার: পেটের ভেতর ৬৫ পোঁটলা সহ যুবক আটক

মোহাম্মদ নুর

মোহাম্মদ নুর – স্টাফ রিপোর্টার

২২ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা বহনকালে মো. আশিক মন্ডল (২৪) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ৩ হাজার ২২৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে লাল রঙের পালসার মোটরসাইকেলযোগে আটক করে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করা হলে তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়।

পরে চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ খাওয়ানো হলে শরীর থেকে লাল টেপে মোড়ানো ৬৫টি প্যাকেট বের হয়। এসব প্যাকেটে মোট ৩ হাজার ২২৮ পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আটককৃত আশিক মন্ডল স্বীকার করেন, পালংখালী থেকে ইয়াবা সংগ্রহ করে কুষ্টিয়ায় নেওয়ার পরিকল্পনা ছিল তার।

লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা