August 6, 2026, 8:32 am
শিরোনাম :
গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমির সাহসী উদ্যোগে প্রাণে বাঁচলেন মৃত্যুাপন্ন প্রসূতি জাতীয় যুবশক্তি কুতুবদিয়া উপজেলা আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিতের দাবি ৬ দিন পর র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযানে ৩ অপহৃত উদ্ধার মুক্তিপণের দাবিতে পাহাড়ে নির্যাতন, অপহরণচক্রের এক সদস্য উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে লামায় জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লামায় এনসিপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক GPMS কর্মপরিকল্পনার আওতায় সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬ দিন পর র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযানে ৩ অপহৃত উদ্ধার মুক্তিপণের দাবিতে পাহাড়ে নির্যাতন, অপহরণচক্রের এক সদস্য

Reporter Name

মাহবুব আলম মিনার |৫ আগষ্ট ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার মুচনী ক্যাম্পের দুর্গম শালবাগান পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। এ সময় অপহরণচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) র‍্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র‍্যাব জানায়, উখিয়া থানায় করা সাধারণ ডায়েরির সূত্র ধরে সিপিসি-১, টেকনাফের একটি আভিযানিক দল অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে টেকনাফের মুচনী ক্যাম্পসংলগ্ন শালবাগান পাহাড়ের গহীন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অপহরণের শিকার তিনজনকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ব্লক-বি-৮১) বাসিন্দা মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) এবং জোবাইর (২৫)।
র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গত ৩০ জুলাই তারা টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ফেরার পথে অপহরণের শিকার হন। অপহরণকারীরা তাদের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পাওয়ায় তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
উদ্ধার হওয়া ভিকটিমদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে টেকনাফের মুচনী রেজিস্টার-১ ক্যাম্পের ব্লক-ডি এলাকার বটগাছতলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণচক্রের সদস্য হাফেজ আহম্মেদ (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণচক্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‍্যাব। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া তিনজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, অপহরণ, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা