August 5, 2026, 5:52 am
শিরোনাম :
উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক GPMS কর্মপরিকল্পনার আওতায় সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্র্যাকের উদ্যোগে লামায় ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ আশা সোনারপাড়া ব্রাঞ্চে ২ হাজার ৩শতধিক সদস্য পাচ্ছেন নগদ প্রণোদনা, মিলবে সুদমুক্ত পুনর্বাসন ঋণ ও শতভাগ সঞ্চয় উত্তোলনের সুযোগ লামায় রাবার শ্রমিক অপহরণ, স্বামীকে জীবিত ফেরত চেয়ে স্ত্রীর আকুতি রামুর ঈদগড়ে অভিযানে কামাল ডাকাতের সহযোগী নুরাইয়া গ্রেপ্তার, পলাতক প্রধান অভিযুক্তকে ধরতে তৎপর পুলিশ এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ

GPMS কর্মপরিকল্পনার আওতায় সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) | ৪ আগষ্ট ২০২৬

Government Performance Management System (GPMS) কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে এক “ফ্যামিলি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সরই ইউনিয়ন পরিষদের হলরুমে লামা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, নারী-পুরুষ ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ। তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিবারভিত্তিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, গুজব এবং সাইবার অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি, সরই-এর ইনচার্জ খন্দকার সেলিম শাহরিয়ার। তিনি বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবারের ভূমিকাই সবচেয়ে বেশি। সচেতন পরিবারই একটি নিরাপদ সমাজ গঠনের ভিত্তি।
অপর বিশেষ অতিথি সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে এ ধরনের সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি পরিবারে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাশেল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তথ্য অফিস সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সামাজিক সচেতনতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জনগণের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবে উঠান বৈঠক, ফ্যামিলি সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এসব কর্মসূচির মাধ্যমে জনগণকে সঠিক তথ্য জানানো এবং গুজব প্রতিরোধে সচেতন করা হচ্ছে।
সমাবেশে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সংরক্ষণ, আইন-শৃঙ্খলা, দুর্নীতি প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন এবং একটি নিরাপদ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। সমাবেশটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং তারা এ ধরনের সচেতনতামূলক আয়োজন নিয়মিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা