June 13, 2026, 9:32 am
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণ করায় অপহরণ দুই মাস পর রাঙ্গামাটি সনাতন ঋষি আশ্রম থেকে উদ্ধার নওমুসলিম তরুণী আয়েশা সিদ্দিকা জারা উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা, ৯ বস্তা সার ও ২ জন আটক অসহায় সেজে আশ্রয়, ২ দিন পরে ৩ বছরের শিশুকে অপহরণ; অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, সদর থানার অভিযানে রোহিঙ্গা নারী আটক আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ

উখিয়ার কোটবাজারে শেষ পথসভায় দাঁড়িপাল্লার জনসমুদ্র, দখল–চাঁদাবাজি উচ্ছেদের অঙ্গীকার

Reporter Name

মোহাম্মদ নুর। ৮ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজার-৪ উখিয়া–টেকনাফ আসনে নির্বাচনের শেষ দিনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নুর আহমেদ আনোয়ারীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আয়োজিত শেষ পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়ার কোটবাজারে অনুষ্ঠিত এই পথসভায় সাধারণ ভোটারদের পাশাপাশি ১১ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিলসহকারে অংশ নেন। পুরো এলাকা দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন,


“উন্নত, নিরাপদ ও হয়রানিমুক্ত উখিয়া–টেকনাফ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন। গত ১৬ মাস ধরে এলাকায় দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, বাজার, সিএনজি স্টেশন ও বিভিন্ন সমিতি জোরপূর্বক দখল করে একটি গোষ্ঠী সাধারণ মানুষের রুটি–রুজির পথ বন্ধ করে দিয়েছে। চাঁদা ছাড়া ব্যবসা করা এখন অসম্ভব হয়ে পড়েছে। গরিব ও মেহনতি মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
সভায় বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী। তিনি বলেন,
“আমি এমপি নির্বাচিত হলে উখিয়ায় ৫০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করবো। পাশাপাশি সব অবৈধ দখল উচ্ছেদ করে বাজার ও প্রতিষ্ঠানগুলো প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে।”
বক্তারা আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে নিরীহ ব্যবসায়ী ও শ্রমজীবীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। প্রতিবাদ করলেই মামলা, হুমকি ও হয়রানি নেমে এসেছে। এই দখলদার ও লুটেরা চক্র পুরো বাজার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
১১ দলীয় জোটের নেতারা ঘোষণা দেন, আনোয়ারী বিজয়ী হলে কোনো চাঁদাবাজ, দখলদার বা সন্ত্রাসীর উখিয়া–টেকনাফে ঠাঁই হবে না। সব অবৈধ দখল উচ্ছেদ করে জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
সভায় উপস্থিত সাধারণ ভোটাররা বলেন, তারা আর ভয় নয়—এবার ভোটের মাধ্যমেই জবাব দিতে চান। জুলুম ও দুর্নীতির রাজনীতি থেকে মুক্তি পেতে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
পথসভা চলাকালে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তারা দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা দেন।


এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, জাকসু ভিপি এস এম ফরহাদ, এবি পার্টির কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, শিল্পপতি আনিসুর রহমান ইয়াহিয়া, উপজেলা জামায়াতের আমির মৌলানা আবুল ফজল, নায়েবে আমির মৌলানা নুরুল হক, এবি পার্টির উখিয়া উপজেলা সভাপতি সৈয়দ হোসাইন চৌধুরী, ছাত্রনেত্রী জিনিয়া শারমিন রিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা