June 13, 2026, 9:30 am
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণ করায় অপহরণ দুই মাস পর রাঙ্গামাটি সনাতন ঋষি আশ্রম থেকে উদ্ধার নওমুসলিম তরুণী আয়েশা সিদ্দিকা জারা উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা, ৯ বস্তা সার ও ২ জন আটক অসহায় সেজে আশ্রয়, ২ দিন পরে ৩ বছরের শিশুকে অপহরণ; অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, সদর থানার অভিযানে রোহিঙ্গা নারী আটক আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ

গণভোট ২০২৬: গজালিয়া ইউনিয়নে শুরু হয়েছে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা

Reporter Name

 

১৪ জানুয়ারি ২০২৬। নজরুল ইসলাম
লামা (বান্দরবান)

আসন্ন গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে গজালিয়া ইউনিয়ন পরিষদ ভবনের দেয়ালে গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন সচেতনতামূলক ব্যানার টাঙানো হয়েছে।
ব্যানারগুলোতে গণভোটের গুরুত্ব, নাগরিক অধিকার হিসেবে ভোট প্রদান, ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য এবং ভোটারদের স্বাধীনভাবে মতামত প্রকাশের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণ জনগণ—বিশেষ করে নতুন ভোটারদের গণভোট সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ চত্বরে এসব ব্যানার স্থাপন করা হয়েছে। এতে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি হওয়ার পাশাপাশি গণভোটকে কেন্দ্র করে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।
গজালিয়া ইউনিয়ন পরিষদের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা