July 31, 2026, 6:13 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

রামুতে আরাকান আর্মির জন্য অস্ত্রের সরঞ্জাম পাচারের সময় তিনজন গ্রেফতার

Reporter Name

১৮ ডিসেম্বর ২০২৫। মাহবুব আলম মিনার

কক্সবাজারের রামুতে আরাকান আর্মির কাছে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ রাখার সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মিনি ট্রাক ও বিপুল পরিমাণ অস্ত্রের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রামু থানা পুলিশ জানায়, দুই দিন আগে একটি বিশেষ অভিযানে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান–নাইক্ষ্যংছড়ি সড়কে অভিযান চালানো হয়। অভিযানে আরাকান আর্মির জন্য অস্ত্রের সরঞ্জাম বহনকালে একটি মিনি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রকাশ করে থানা পুলিশ।

পুলিশের তথ্যমতে, আটক মিনি ট্রাক থেকে ভারী অস্ত্রের ম্যাগাজিন রাখার জন্য ব্যবহৃত ১ হাজার ৬০০ পিস উপাদান উদ্ধার করা হয়েছে। পরে মিনি ট্রাকটি জব্দ করে রামু থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বোনিয়া এলাকার মো. শাহজাহান (২৫), একই উপজেলার সদর ইউনিয়নের আশরতলী এলাকার মো. ইলিয়াস (১৯) এবং ঘিলাতলী এলাকার আতিকুর রহমান (২৫)।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত সরঞ্জামগুলো আরাকান আর্মির কাছে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় থানায় প্রযোজ্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা