July 31, 2026, 6:13 pm
শিরোনাম :
এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা

রামুতে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

Reporter Name

কক্সবাজার, ১৫ ডিসেম্বর ২০২৫। মাহবুব আলম মিনার

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, বিজিবির কক্সবাজার রিজিয়নের অধীন রামু সেক্টরের দায়িত্বপ্রাপ্ত রামু ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ ডিসেম্বর) একটি বিশেষ অভিযানে এই মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে রামু ব্যাটালিয়নের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালানো হয়। রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহল জোরদার করা হলে একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়।

তল্লাশিকালে সিএনজি চালক ওমর ফারুক (১৮) কে সন্দেহজনক মনে হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে সিএনজিটির চেসিসের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ওমর ফারুক টেকনাফ উপজেলার হ্নীলা থানার দমদমিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জালাল উদ্দিন।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা