April 20, 2026, 1:35 am
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

জাহাজ দেরিতে ছাড়ায় ঘাটে চাঞ্চল্য—ইউএনওকে প্রকাশ্যে গ্রেপ্তারের হুমকি পর্যটকের 

Reporter Name

মাহবুব আলম মিনার

কক্সবাজার | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

সেন্টমার্টিনগামী জাহাজ ছাড়তে দেরি হওয়াকে কেন্দ্র করে কক্সবাজারে সৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দেওয়া এক পর্যটক কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমকে প্রকাশ্যে গ্রেপ্তারের হুমকি দেন। শুক্রবার সকাল ৭টার দিকে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে এ ঘটনা ঘটে। মুহূর্তেই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন পর্যটক জাহাজের সময়সূচি নিয়ে ইউএনও এবং জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ইউএনও তানজিলা তাসনিম জানান, নিয়ম অনুযায়ী দিনে ২ হাজারের বেশি পর্যটক পরিবহন করা নিষিদ্ধ এবং এসব নির্দেশনা তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালত ঘাটে কাজ করছিল।

তিনি বলেন, কিছু পর্যটক দাবি করছিলেন, তাদের টিকিটে উল্লেখিত সময়ের আগেই জাহাজ ছেড়ে গেছে। এ বিষয়ে কারণ জানতে চাইলে ইব্রাহীম নামের এক ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে থাকা পুলিশ সদস্যকে ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশ দেন। “এ ঘটনায় ভিডিও সংরক্ষিত আছে এবং কোনো ব্যক্তি নির্বাহী কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এখতিয়ার রাখেন না”—বলেন তিনি।

অপরদিকে, পরবর্তীতে ইব্রাহীম দাবি করেন তিনি ইউএনওকে চিনতে পারেননি। তার ভাষ্য, তাদের টিকিটে সকাল ৭টার সময় উল্লেখ থাকলেও ঘাটে এসে শুনেছেন জাহাজটি ৬টায় ছেড়ে গেছে।

জাহাজ কর্তৃপক্ষ জানায়, নদীর নাব্যতা ও জোয়ার-ভাটার কারণে ‘বে-ক্রুজ’ জাহাজটি ঘাট পরিবর্তন করে অন্য ঘাটে নোঙর করে। এতে কিছু পর্যটক ভুলভাবে ধরে নেন জাহাজ ছেড়ে গেছে। পরে ইব্রাহীমসহ মোট ১২ জন পর্যটক ‘কেয়ারি সিন্দাবাদ’ জাহাজে করে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হন।

গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার–সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। চলমান মৌসুমে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে রাত্রিযাপনের সুযোগ থাকলেও পরিবেশ সুরক্ষায় সরকারের ১২ দফা নির্দেশনা কঠোরভাবে মানতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা