April 20, 2026, 1:53 am
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

টেকনাফে দিনের আলোয় অটো পার্টস দোকানে সশস্ত্র হামলা–লুট, সাংবাদিকের ভাই রক্তাক্ত

Reporter Name

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫। টেকনাফ প্রতিনিধি

টেকনাফ পৌরসভার ব্যস্ততম পানবাজার এলাকায় দিনের আলোয় প্রকাশ্যে অটো পার্টস দোকানে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হোটেল দ্বীপ প্লাজার পূর্ব পাশে অবস্থিত ‘আল-মদিনা অটো পার্টস’-এ বৃহস্পতিবার দুপুরে সংঘটিত এ নির্মম হামলায় স্থানীয় সাংবাদিক সাকের বিন ফয়েজের ছোট ভাই আনোয়ার গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎই কয়েকজন হামলাকারী দোকানে ঢুকে আনোয়ারকে লক্ষ্য করে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে দোকানে থাকা মূল্যবান বিভিন্ন অটো পার্টস ও মালামাল লুট করে দ্রুত পালিয়ে যায় তারা। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ—জালিয়াপাড়ার মুক্তারের ছেলে বাদল এবং আব্দুর রহিমের ছেলে দেলোয়ারসহ আরও অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালিয়েছে। দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হামলাটি সংঘটিত হয়েছে বলে দাবি তাদের।

ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। টেকনাফ মডেল থানার দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলেই দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করা হয়েছে।”

এদিকে দিনের আলোয় বাজার এলাকায় এ ধরনের বেপরোয়া হামলা ও লুটের ঘটনায় ব্যবসায়ী সমাজসহ স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা