July 29, 2026, 10:28 am
শিরোনাম :
মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ফেসবুকের ভিডিও সূত্রে অপহরণকারী গ্রেফতার আরাকান আর্মির স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ির যুবকের পা বিচ্ছিন্ন ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক

পিনাকী ভট্টাচার্যের পোস্টে কক্সবাজার–৪ ঘিরে বিস্ফোরক রাজনৈতিক বার্তা, চমকে গেল উখিয়া–টেকনাফ

Reporter Name

মাহবুব আলম মিনার – কক্সবাজার।  ১ ফেব্রুয়ারি ২০২৬

লেখক, গবেষক, সোশ্যালিস্ট ও ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত মুখ পিনাকী ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্ট ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা ও নানা জল্পনা। যুক্তরাষ্ট্রে বসবাসরত পিনাকী ভট্টাচার্য হঠাৎ করেই আজ শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশের সর্ব দক্ষিণের সীমান্ত উপকূলীয় এলাকা কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদীয় প্রার্থী মাওলানা নূর আহমদ আনোয়ারীকে নিয়ে প্রকাশ্যে সমর্থনসূচক পোস্ট দেন।
এই পোস্ট ঘিরে উখিয়া–টেকনাফসহ পুরো কক্সবাজার জেলায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, পিনাকীর এই পোস্ট শুধু একটি আসনের প্রার্থীর পক্ষে অবস্থান নয়, বরং এটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতও বহন করতে পারে।
বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করা একজন প্রভাবশালী কণ্ঠ যখন দেশের প্রান্তিক একটি আসনের প্রার্থীকে সামনে এনে সরাসরি ভোটের আহ্বান জানান, তখন সেটি নিছক স্থানীয় রাজনীতির বিষয় থাকে না। কেউ কেউ মনে করছেন, এই বার্তা উখিয়া–টেকনাফে জামায়াতের সম্ভাব্য বিজয়ের ইঙ্গিত দিচ্ছে, আবার কেউ বলছেন—এটি সারা বাংলাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরকার গঠনের সম্ভাবনার প্রতীকী সংকেতও হতে পারে।
পিনাকী ভট্টাচার্যের পোস্টে প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে মাওলানা নূর আহমদ আনোয়ারীর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক ভূমিকা। পোস্টে উল্লেখ করা হয়, তিনি টানা ২২ বছর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ফ্যাসিবাদী আমলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেও তাকে গায়ের জোরে হারিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি একজন আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং বর্তমানে জেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।
পোস্টে পিনাকী ভট্টাচার্য উখিয়া ও টেকনাফবাসীর উদ্দেশে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের আহ্বান জানিয়ে বলেন, মাওলানা নূর আহমদ আনোয়ারী ‘জুলাইয়ের পরীক্ষিত যোদ্ধা, সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ’ এবং জনগণের আমানত রক্ষায় তিনি সক্ষম।
বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে সর্ব দক্ষিণে অবস্থিত কক্সবাজার জেলার উখিয়া–টেকনাফ আসন এমনিতেই রাজনৈতিকভাবে সংবেদনশীল। সীমান্ত, রোহিঙ্গা সংকট ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই আসনের গুরুত্ব বরাবরই আলাদা। সেই আসনের প্রার্থীকে ঘিরে পিনাকী ভট্টাচার্যের এমন প্রকাশ্য অবস্থান কক্সবাজারবাসীকে যেমন অবাক করেছে, তেমনি জাতীয় রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, একটি ফেসবুক পোস্ট এখন আলোচনার কেন্দ্রে—এটি কি কেবল একটি ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ, নাকি আসন্ন জাতীয় রাজনীতির বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস? সে প্রশ্নের উত্তর খুঁজছে দেশবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা